ক্রাইম শহর

রঘুনাথপুরে মোবাইল চুরির ঘটনায়, পুলিশের জালে ৩

দিনের পর দিন এলাকায় বাড়ছিল মোবাইল ফোন চুরির ঘটনা। অবশেষে তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ।
রঘুনাথপুরে মোবাইল চুরির ঘটনায়, পুলিশের জালে ৩

 


নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

দিনের পর দিন এলাকায় বাড়ছিল মোবাইল ফোন চুরির ঘটনা। অবশেষে তদন্তে নেমে তিন জনকে  গ্রেফতার করল রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতরা হল সাঁতুড়ি থানার মুরুলিয়া গ্রামের আব্দুল আজিজ,শেখ গরিবুল্লা এবং শেখ হাসিবুল। শুক্রবার ধৃতদের রঘুনাথপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। কয়েকদিন আগে রঘুনাথপুর এলাকায় রাতের অন্ধকারে একাধিক বাড়ি থেকে মোবাইল চুরি গিয়েছিল। ওই ঘটনায় তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।