Loader

আবহাওয়া-আপডেট

ফের চড়ল পারদ, ৩৫ ছুঁলো পুরুলিয়া, মাত্রা ছাড়া গরম এবার?

১ এপ্রিল পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।

আজিও চেননি সোনার আদর, চেননি মুক্তাহার

কালিন্দী লতা গলায় জড়ায়ে সোনার গোকুল কাঁদে ব্রজের দুলাল বাঁধা নাহি পড়ে যেন মথুরার ফাঁদে। আজিও চেননি সোনার আদর, চেননি মুক্তাহার, হাসি মুখে তাই সোনা ঝরে পড়ে তোমাদের যারতার। তুমিও হয়ত জান না কিশোর, সেই কিশোরীর লাগি, মনে মনে কত দেউল গেঁথেছে কত না রজনী জাগি। শূন্য হাওয়ার শূন্য ভরিতে বুকখানি করি শুনো, ফুলের দেউল হবে না উজাড় আজিকে প্রভাতে পুন। ঘরে ফিরে যাও সোনার কিশোর! এ পাপমথুরাপুরী, তোমার সোনার অঙ্গেতে দেবে বিষবান ছুঁড়ি ছুঁড়ি।