নিজস্ব প্রতিনিধি, হুড়া :
গরু চরাতে গিয়ে একা পেয়ে এক তরুণীকে আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল হুড়া থানার পুলিশ। ধৃতের নাম জগৎ মাঝি। তাঁর বাড়ি হুড়া থানা এলাকায় । ধৃতকে জেলা আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোটের দিন গরু চরাতে গিয়ে লালসার শিকার হন ওই তরুণী।বাড়ি ফিরে ওই নির্যাতিতা তার মাকে সমস্ত বিষয়টি জানালে তিনি হুড়া থানায় অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে হুড়া থানা ধর্ষণ ও হুমকির মামলা রুজু করে শুক্রবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে শনিবার সকালে বাড়িতে একা পেয়ে এক নাবালিকাকে ধর্ষণ করে বছর ৫০ এর নবীন মাহাতো নামে এক ব্যক্তি। মেয়ের কাছে বিষয়টি জানতে পেরে বিকেলে নির্যাতিতার মা হুড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ একটি পকসো মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে। রবিবার ধৃতকে জেলা আদালতে তোলা হবে ।