অন্যান্য ব্লক

বলরামপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চারজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার পতিডি মোড় এলাকায়।
বলরামপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:  

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চারজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার পতিডি মোড় এলাকায়।
জানা গিয়েছে, বলরামপুর থানার শ্যামনগরের বাসিন্দা বাপন দাস ও মন্টু সিং সর্দার বলরামপুর থেকে বরাবাজারের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে বাঁকুড়ার রানিবাঁধ থানার বিরখাম গ্রামের বাসিন্দা সমীর রাজোয়াড় ও গুরুপদ মাহাতো বলরামপুরের দিকে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে পতিডি মোড় এলাকায় তাঁদের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় চারজনেই গুরুতর আহত হয়। তাঁদের দ্রুত উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক।  বাইক দুটি আটক করেছে বলরামপুর থানার পুলিশ।