ব্লক

বলরামপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন বাইক আরোহী। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের বলরামপুর ব্লক সদরের কর্মতীর্থ সংলগ্ন এলাকায়।
বলরামপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন বাইক আরোহী। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের বলরামপুর ব্লক সদরের কর্মতীর্থ সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, রাঙ্গাডি গ্রাম থেকে রান্নার কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিল দু'জন। সেই সময় ব্লক সদর থেকে রাঙ্গাডির দিকে যাওয়া আর একটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।
দুর্ঘটনায় একটি বাইকে থাকা দু’জন এবং অন্য বাইকের এক যুবক গুরুতর আহত হয়। আহতদের মধ্যে রয়েছে রাঙ্গাডি গ্রামের এক যুবক এবং বরাবাজার থানার এলাকার দু’জন বাসিন্দা।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের  উদ্ধার করে  বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিন জনকেই পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।