সাধারণ খবর ব্লক

বাসের তেলের ট্যাঙ্ক ফেটে দুর্ঘটনা টামনা মোড়ে, বরাত জোরে বাঁচলেন যাত্রীরা

ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেলেন একটি যাত্রীবাহী বাসের যাত্রীরা। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার সন্ধ্যায় ১৮ নম্বর জাতীয় সড়কের টামনা মোড় সংলগ্ন এলাকায়।
বাসের তেলের ট্যাঙ্ক ফেটে দুর্ঘটনা টামনা মোড়ে, বরাত জোরে বাঁচলেন যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেলেন একটি যাত্রীবাহী বাসের যাত্রীরা। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার সন্ধ্যায় ১৮ নম্বর জাতীয় সড়কের টামনা মোড় সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে বাসটি বাঘমুণ্ডির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রা চলাকালীন ১৮ নম্বর জাতীয় সড়কের টামনা মোড়ের কাছে পৌঁছাতেই হঠাৎ বাসটির তেলের ট্যাঙ্কটি ফেটে যায় এবং সেখান থেকে হু হু করে তেল ঝরতে শুরু করে।

বিপদের বিষয়টি টের পাওয়া মাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে চালক অত্যন্ত সতর্কতার সাথে বাসটিকে রাস্তার পাশে থামিয়ে দেন। চলন্ত বাসে কোনো কারণে আগুনের স্পর্শ লাগলে  মারাত্মক প্রাণহানির আশঙ্কা ছিল। তবে চালকের  উপস্থিত বুদ্ধির কারণেই শেষ পর্যন্ত বড়সড় বিপদের হাত থেকে বেঁচে যান বাসের চালক, কর্মী ও সমস্ত যাত্রীরা।

ঘটনার খবর এলাকায় চাউর হতেই স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাসে থাকা যাত্রীরা।

ছবি : প্রতীকী