নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
বাংলা নববর্ষের দিনে মেগাস্টার মিঠুন চক্রবর্তীকে ঘিরে উৎসবের আবহ তৈরি হলো রঘুনাথপুরে। অভিনেতাকে একঝলক দেখতে সকাল থেকেই রাস্তায় ভিড় জমায় সাধারণ মানুষ, ফলে গোটা শহরজুড়ে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস।
এই দিনে রাজনৈতিক প্রচারেও অংশ নেন তিনি। বিজেপি প্রার্থী মামনি বাউরী-র সমর্থনে রোড শো করেন মিঠুন। তাঁর গাড়ি যেদিক দিয়ে যায়, সেদিকেই রাস্তার দু’পাশে দাঁড়িয়ে মানুষ হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।
রঘুনাথপুরের কর্মসূচি শেষ করে তিনি যান পাড়া বিধানসভা এলাকায়। সেখানে নদিয়ারচাঁদ বাউরী-র সমর্থনেও আরেকটি রোড শো করেন।
নববর্ষের দিনেই তারকাকে ঘিরে এমন জনসমাগমে রাজনৈতিক প্রচার যেন উৎসবের রূপ নিল পুরুলিয়ায়।