রাজনীতি ব্লক ভোটের খবর

'দুয়ারে প্রচার', বান্দোয়ানে রাজীবলোচনের নতুন অবলম্বন

রাজনৈতিক দিক থেকে দেখা গেলে, তৃণমূলের এই প্রচারে রাজীবলোচন উন্নয়নের ইস্যুকেই সামনে রাখছেন।
'দুয়ারে প্রচার', বান্দোয়ানে রাজীবলোচনের নতুন অবলম্বন

 

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :

তিনি জেলা সভাপতি। তাঁর কাধেই জেলা তৃণমূলের দায়িত্ব। ৯ টি বিধানসভা দেখভালের পাশাপাশি নিজের কেন্দ্র বান্দোয়ানেও।জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী রাজীবলোচন সোরেন। মঙ্গলবার মানবাজার-২ ব্লকের  বড়গড়িয়া- জামতোড়িয়া অঞ্চলে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে রণকৌশল নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বুড়িবাঁধ অঞ্চলের বড়দহি ও দাঁড়িকাডোবা এলাকায়ও প্রচার ও জনসংযোগ কর্মসূচি চালানো হয়।

আগে বরাবাজারের বেড়াদা অঞ্চলেও প্রচার চালান রাজীব। তৃণমূল প্রার্থী রাজীবলোচন প্রচারে এক ভিন্ন ধারা তুলে ধরেছেন। হরিনাম সংকীর্তনের আসরে উপস্থিত হয়ে  তিনি সাধারণ মানুষের সঙ্গে আবেগঘন যোগাযোগ গড়ে তোলেন। সংকীর্তনে অংশ নিয়ে 'দুয়ারে প্রচার' কর্মসূচির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।
এই প্রচারে স্থানীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। জেলা তৃণমূল সভাপতির উপস্থিতিতে কর্মসূচি আরও গতি পায়।

রাজনৈতিক দিক থেকে দেখা গেলে, তৃণমূলের এই প্রচারে রাজীবলোচন উন্নয়নের ইস্যুকেই সামনে রাখছেন। রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। একই সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক আবহকে কাজে লাগিয়ে জনসংযোগ বাড়ানোর কৌশলও স্পষ্ট।