সাধারণ খবর শহর

কন্যার জন্মে পুরুলিয়া সদর হাসপাতালে লিফট থেকে ঝাঁপ বাবার?

কন্যাসন্তানের জন্মের পর থেকেই কি মনমরা ছিলো সে? আর তাই কি আত্মহত্যার চেষ্টা? আন্তর্জাতিক শিশু কন্যা দিবসেই পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসের চারতলা থেকে যুবকের ঝাঁপ ফের প্রশ্ন তুললো, আজও কি সমাজের একটা অংশের কাছে কন্যাসন্তান অনাকাঙ্ক্ষিত?
কন্যার জন্মে পুরুলিয়া সদর হাসপাতালে লিফট থেকে ঝাঁপ বাবার?

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ছেলে হলে রোজগারের উপায় বাড়ে। গ্রাম বাংলার এ ধারণা আজও অটুট। প্রথম সন্তান ছেলে। আশা কি ছিলো এবারও হবে পুত্র? বদলে কন্যাসন্তানের জন্মের পর থেকেই কি মনমরা ছিলো সে? আর তাই কি আত্মহত্যার চেষ্টা? আন্তর্জাতিক শিশু কন্যা দিবসেই পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদর ক্যাম্পাসের চারতলা থেকে যুবকের ঝাঁপ ফের প্রশ্ন তুললো, আজও কি সমাজের একটা অংশের কাছে কন্যাসন্তান অনাকাঙ্ক্ষিত? লিফটের দরজা খুলে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায় ওই যুবক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল।  জখম অবস্থায় তাকে উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম যুবকের নাম অবিনাশ সর্দার। সে আড়শা থানার গুঁদলিগোড়া গ্রামের বাসিন্দা। তিন দিন আগে তার স্ত্রী কন্যাসন্তানের জন্ম দিয়েছে এই হাসপাতালেই। তারপর থেকেই নাকি মনমরা ছিল অবিনাশ। এর আগেও একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছে সে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এমনকি, নিজের মাথা ফাটিয়ে হাসপাতালে চিকিৎসাধীনও ছিল একবার।