নিজস্ব প্রতিনিধি, আড়শা:
কোনো সামাজিক প্রকল্প বন্ধ না করা,দল নির্বিশেষে সকল যোগ্য প্রাপকদের অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া সহ দশ দফা দাবিতে সোমবার আড়শা ব্লকের বিডিওর কাছে স্মারকলিপি দিল সারা ভারত ফরওয়ার্ড ব্লক আড়শা পূর্ব লোকাল কমিটি। কমিটির দাবি , ব্লকের সমস্ত বন্ধ থাকা আদিবাসী হোষ্টেল চালু করা,ধান সহ অন্যান্য বীজ কৃষকদের হাতে সঠিক সময়ে দেওয়া, জমির রেকর্ডের ক্ষেত্রে সরলীকরণ করা ,পুর্নবাসন না করে হকার উচ্ছেদ বন্ধ করা দাবি গুলিও এদিন জানানো হয়। উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মিহির মাঝি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দাবি গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।