নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও বুথে ভোটারদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ভোটের দিন বাঘমুন্ডি বিধানসভার ঝালদা শহরের ১২ নং ওয়ার্ডের ৬ নং বুথে এই অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে বুথ চত্বরে উত্তেজনা ছড়ায়।