নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
ভোট গ্রহণের মাঝেই চাঞ্চল্যকর ঘটনা কাশিপুর বিধানসভা কেন্দ্রের ২৭২ নম্বর বুথে অবস্থিত শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ে। ভোটকেন্দ্র থেকে একটি বড় আকারের অজগর সাপ উদ্ধার হওয়ায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হুড়া রেঞ্জের বনদপ্তরের কর্মীরা। তারা দক্ষতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে নিরাপদে নিজেদের হেফাজতে নিয়ে যায়। উদ্ধারের পর সাপটিকে কংসাবতী উত্তর বিভাগের উপযুক্ত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে।