সাধারণ খবর ব্লক

কর্মজীবনের প্রথম স্কুলকে স্মরণ, আড়শায় স্কুল এসে চেক তুলে দিলেন শিক্ষক পার্থপ্রতীম পাল

পার্থপ্রতীম বাবুর কথায়, “স্কুল ছেড়ে চলে গিয়েছি ঠিকই। কিন্তু কর্মজীবনের প্রথম স্কুলকে ভুলতে পারিনি। স্কুলের প্রয়োজনে ভবিষ্যতে আরও পাশে থাকার চেষ্টা করব।”
কর্মজীবনের প্রথম স্কুলকে স্মরণ, আড়শায় স্কুল এসে চেক  তুলে দিলেন শিক্ষক পার্থপ্রতীম পাল

 


নিজস্ব প্রতিনিধি, আড়শা:


কর্মজীবনের প্রথম স্কুলকে ভোলেননি তিনি। তাই সেই স্কুলকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হলেন প্রাক্তন শিক্ষক। সোমবার আড়শা ব্লকের জারাট্যাঁড় প্রাথমিক বিদ্যালয়ে এসে ১০ হাজার টাকার চেক স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন শিক্ষক পার্থপ্রতীম পাল। বর্তমানে তিনি পুরুলিয়া ২ নম্বর ব্লকের আড়িতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক । বাড়ি পুরুলিয়া শহরে।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে জারাট্যাঁড় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন পার্থপ্রতীমবাবু। টানা ১০ বছর নিষ্ঠা ও আদর্শের সঙ্গে শিক্ষকতা করার পর ২০২১ সালে ট্রান্সফার নিয়ে পুরুলিয়া ২ নম্বর ব্লকের আড়িতা প্রাথমিক বিদ্যালয়ে চলে যান। কিন্তু স্কুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি। কৃতী পড়ুয়াদের উৎসাহিত করতে ও পুরস্কার দেওয়ার জন্য এ দিন ওই অনুদান দেন তিনি। বর্তমান স্কুলের প্রধান শিক্ষক ভুখল চন্দ্র মাহাতো বলেন, “স্যার স্কুল ছেড়ে গেলেও সম্পর্ক ছিন্ন করেননি।” আর পার্থপ্রতীম বাবুর কথায়, “স্কুল ছেড়ে চলে গিয়েছি ঠিকই। কিন্তু কর্মজীবনের প্রথম স্কুলকে ভুলতে পারিনি। স্কুলের প্রয়োজনে ভবিষ্যতে আরও পাশে থাকার চেষ্টা করব।”