ব্লক

ঘুমের মধ্যেই মৃত্যু দূত হয়ে এলো বিষধর, প্রৌঢ়ের মৃ*ত্যু

ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের।
ঘুমের মধ্যেই মৃত্যু দূত হয়ে এলো বিষধর, প্রৌঢ়ের মৃ*ত্যু

 


নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:


রাতের ঘুম কখন যে মৃত্যুফাঁদ হয়ে উঠতে পারে, তা টেরও পাওয়া যায় না। এমনই মর্মান্তিক ঘটনা ঘটল পুরুলিয়ার বান্দোয়ানে। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া সেরে বাড়িতে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন কালিরাম হাঁসদা (৫০)। পরদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি বান্দোয়ান থানার দুলুকডি গ্রামের কেন্দবনি টোলার বাসিন্দা। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।