নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
হ্যাঁ। এটাও মাধ্যমিক। একই প্রশ্নপত্র।তবে মিডিয়াম বাংলা বা ইংরেজি নয়, সাঁওতালি। আর মাধ্যমিক পরীক্ষায় সাঁওতালি মাধ্যমে প্রথম স্থান অধিকার করে সকলকে তাক লাগিয়ে দিল পুরুলিয়ার কাশিপুর লোহাট হাইস্কুলের ছাত্রী কুনামি কিস্কু। ৬১১ নং পেয়ে সে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
এবারে সারা রাজ্যে ৪৫ টি সাঁওতালি মাধ্যমের স্কুল থেকে প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে ৬১১ নং পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কুনামি কিস্কু। সে প্রথম ভাষা সাঁওতালিতে পেয়েছে ৯৩, দ্বিতীয় ভাষা ইংরাজিতে ৭৬,গণিতে ৯৭, ভৌত বিজ্ঞানে ৮১, জীবন বিজ্ঞানে ৮৫, ইতিহাসে ৮৪ ও ভূগোলে ৯৫।
কুনামি কিস্কুর বাড়ি কাশিপুর থানার জিয়োলগড়িয়া। তাঁর বাবা মানসিং কিস্কু লোহাট হাইস্কুলের পার্শ্ব শিক্ষক। তিনি বলেন '"মেয়ের এই সাফল্যে খুশি।" কুনামি জানিয়েছে, ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার।