রাজনীতি ব্লক ভোটের খবর

বাঘমুন্ডিতে আবার তৃণমূলে ভাঙন, ঘর ভরলো বিজেপি

বাঘমুন্ডিতে আবার তৃণমূলে ভাঙন, ঘর ভরলো বিজেপি

 

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

বাঘমুন্ডি দলবদলে নিত্য নতুন নজির গড়ছে। বাঘমুন্ডি বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নিধিরাম মাহাত এবং জেলা কমিটির সদস্য শিকারী মাঝি এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে।  বৃহস্পতিবার রাতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো, কিষান মোর্চার জেলা সভাপতি জগদীশ কুমার, বাঘমুন্ডি বিধানসভার আহ্বায়ক সুকুমার মাহাত সহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতা-কর্মী। নতুন সদস্যদের দলে স্বাগত জানিয়ে নেতৃত্ব জানায়, তাঁদের অভিজ্ঞতা এবং সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করবে।