ক্রাইম ব্লক

হুড়ায় বিধবা মহিলাকে ধ*র্ষণের অভিযোগে, গ্রেফতার ১

অভিযোগ পত্রে ওই মহিলা পুলিশকে জানান, বাড়িতে তিনি একা ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে রবিবার গভীর রাতে বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত যুবক তাকে ধর্ষণ করে।
হুড়ায় বিধবা মহিলাকে ধ*র্ষণের অভিযোগে, গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিনিধি, হুড়া :

এক বিধবা মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল হুড়া থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম প্রশান্ত হাঁসদা। তার বাড়ি হুড়া থানার লেদাডি গ্রামে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । অপরদিকে আদালতে নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দি নেওয়ার পাশাপশি তার ডাক্তারি পরীক্ষাও করানো হয়।

মঙ্গলবার হুড়া থানায় নির্যাতিতা মহিলা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে ওই মহিলা পুলিশকে জানান, বাড়িতে তিনি একা ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে রবিবার গভীর রাতে বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত যুবক তাকে ধর্ষণ করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে  তদন্ত নামে । তদন্তে নেমে মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে।