ক্রাইম ব্লক

মানবাজারে যুবক খু*নের অভিযোগ, গ্রেফতার ৩

পরিবারের দাবি ওই যুবক আমেদাবাদে পড়াশোনা করছিল। কীভাবে ওই গ্রামে এসে তার মৃত্যু হয় এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে।
মানবাজারে যুবক খু*নের অভিযোগ, গ্রেফতার ৩

 


নিজস্ব প্রতিনিধি, মানবাজার:


একদিনের মধ্যেই যুবক খুনের অভিযোগে এক তরুণী সহ তাঁর বাবা মাকে গ্রেফতার করল  মানবাজার থানার পুলিশ। পুলিশ জানায় , ধৃতরা হল মানবাজার থানার বাগডেগা গ্রামের  সুনীতা মাহাতো , তার বাবা  বিদ্যাধর মাহাতো ও মা নমিতা মাহাতো। রবিবার তাঁদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের  নির্দেশ দেন বিচারক।

শনিবার বাগডেগা গ্রামের একটি কুয়ো থেকে  সুমন্ত রুহিদাসের (২৬) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার বাড়ি মানবাজারের জামগড়িয়া গ্রামে। পরিবারের দাবি ওই যুবক আমেদাবাদে পড়াশোনা করছিল।  কীভাবে ওই গ্রামে এসে তার মৃত্যু হয় এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। পরে পরিবারের তরফে অভিযোগ করা হয় বিবাহের পূর্বে টিউশন পড়ানোর সময় ওই তরুণীর সাথে তার প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে। যদিও ওই যুবকের বিয়ের পর সেই সম্পর্ক থেকে দুজনই বেরিয়ে আসে । মৃতের স্ত্রী পুলিশকে জানায়, তার স্বামীকে পরিকল্পিত ভাবে ডেকে এনে খুন করা হয়েছে। এই ঘটনায় শনিবার মানবাজার - পুরুলিয়া রাজ্য সড়কে  গোপালনগর মোড়ে অবরোধ করা হয়। পরে মানবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেন পরিবার । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।