ক্রাইম ব্লক

চুল কাটাতে এসে উধাও বাইক

ভিন রাজ্যের যুবক। বাংলায় এসেছিলেন চুল কাটাতে। আর চুল কাটাতে এসেই গেলো বাইক। বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঘমুন্ডি থানার সুইসা এলাকায়।
চুল কাটাতে এসে উধাও বাইক

নিজস্ব প্রতিনিধি,  বাঘমুন্ডি :

ভিন রাজ্যের যুবক। বাংলায় এসেছিলেন চুল কাটাতে। আর চুল কাটাতে এসেই গেলো বাইক। বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঘমুন্ডি থানার সুইসা এলাকায়।  চুল কাটাতে এসে মাত্র আধঘণ্টার মধ্যেই বাইক খোয়াতে হল এক যুবককে। 
অভিযোগকারী রতনলাল পুরান, ঝাড়খণ্ডের রাঁচি জেলার সোনাহাতু থানার দুলমী গ্রামের বাসিন্দা। তাঁর দাবি, সোমবার সকালে তিনি সুইসা নিউ মার্কেট এলাকায় একটি সেলুনে চুল কাটাতে যান। বাইকটি সেলুনের বাইরে রেখে ভিতরে প্রবেশ করেছিলেন। বার হয়ে দেখেন, বাইক উধাও।  ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরে বৃহস্পতিবার বাঘমুন্ডি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবক।অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করেছে পুলিশ।