ক্রাইম ব্লক

পোড়ানো হলো বাইক, সাঁওতালডিতে চাঞ্চল্য

মধ্যরাতে আচমকাই তিনি দেখতে পান, বাড়ি থেকে কিছুটা দূরে একটি মোটরবাইক দাউদাউ করে জ্বলছে। পরে নম্বর প্লেট দেখে নিশ্চিত হন সেটি তারই বাইক।
পোড়ানো হলো বাইক, সাঁওতালডিতে চাঞ্চল্য

 

নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:

অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মোটরবাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তাল সাঁওতালডি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
স্থানীয় বাসিন্দা তাপস গরাঁইয়ের দাবি, বাড়ির সামনে রাখা তার মোটরবাইকটি চুরি করে নিয়ে গিয়ে কিছুটা দূরে আগুন লাগিয়ে দেওয়া হয়। মঙ্গলবার তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।ঘটনাটি ঘটেছে সাঁওতালডিহি থানার অন্তর্গত শ্যামপুর গ্রামে। তাপস জানিয়েছেন, সোমবার রাতে তার খুড়তুতো ভাইয়ের বিয়ের প্রীতিভোজ উপলক্ষে পরিবারের সকলেই ব্যস্ত ছিল। সেই সময় বাড়ির বাইরে রাখা ছিল তার মোটরবাইকটি।
মধ্যরাতে আচমকাই তিনি দেখতে পান, বাড়ি থেকে কিছুটা দূরে একটি মোটরবাইক দাউদাউ করে জ্বলছে। পরে নম্বর প্লেট দেখে নিশ্চিত হন সেটি তারই বাইক।