অন্যান্য ব্লক

কোটশিলায় টোটোর ধাক্কায় মৃ*ত্যু বৃদ্ধের

ঘটনাটি ঘটেছে কোটশিলা থানার গোয়ালাডি এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম রুপু কালিন্দী (৬২)। তাঁর বাড়ি কোটশিলা থানার মহুলট্যাঁড় গ্রামে।
কোটশিলায় টোটোর ধাক্কায় মৃ*ত্যু বৃদ্ধের

 

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:

টোটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে কোটশিলা থানার গোয়ালাডি এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম রুপু কালিন্দী (৬২)। তাঁর বাড়ি কোটশিলা থানার মহুলট্যাঁড় গ্রামে।

জানা গিয়েছে, এদিন রাস্তা পার হওয়ার সময় একটি টোটো তাঁকে ধাক্কা দেয়। টোটোর ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধ । দ্রুত তাঁকে কোটশিলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি টোটোটিকে আটক করেছে কোটশিলা থানার পুলিশ।