ব্লক ভোটের খবর

পুরুলিয়ায় ভোট দিলেন হেভিওয়েট প্রার্থীরা

সকাল সকাল ভোট নীতিতেই বিশ্বাসী তাঁরা।
পুরুলিয়ায় ভোট দিলেন হেভিওয়েট প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

সকাল সকাল নিজের ভোট নীতিতে বিশ্বাসী তাঁরা। বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার হেভিওয়েট প্রার্থীরা সকাল সকাল দিলেন নিজের নিজের ভোট। পুরুলিয়া ১ নম্বর ব্লকের গাড়াফুসড়ো গ্রামে ভোট দিলেন বর্ষীয়ান তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। অন্যদিকে ঝালদা ১ নং ব্লকের নিজের নিজের গ্রামে ভোট দিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন তিনি। ভোট দিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মায়ের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন সাংসদ। অন্যদিকে কাশিপুরে ভোট দিলেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া।