রাজনীতি ব্লক ভোটের খবর

মানবাজার- বান্দোয়ানে জোড়া সভা সাংসদ সায়নীর, বিজেপিকে কটাক্ষ

মানবাজার বিধানসভার কুড়ুকতোপায় তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু ও বান্দোয়ান বিধানসভার বহড়াঘুটুতে রাজীবলোচন সরেনের সমর্থন তৃণমূল সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষের জোড়া জনসভা।
মানবাজার- বান্দোয়ানে জোড়া সভা সাংসদ সায়নীর, বিজেপিকে কটাক্ষ

 


নিজস্ব প্রতিনিধি , মানবাজার ও বান্দোয়ান :

মানবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী  সন্ধ্যারানি টুডুর সমর্থনে জনসভা করতে এসে  বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন সাংসদ সায়নী ঘোষ। বৃহস্পতিবার কেন্দার কুড়ুকতুপা মোড়ে  জনসভা থেকে বিজেপিকে কটাক্ষ করে বলেন,"পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না।" পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন," আমার বিশ্বাস আপনারা মমতাদির হাত ছাড়বেন না। কারণ আমার মা-বোনেরা, দাদা-ভাইয়েরা গদ্দার নয়, মিরজাফর নয়।  শুভেন্দু অধিকারী নন। তাদের পিঠের শিঁরদাড়া গুলো এখনও সোজা আছে। তারা জানে দিদি ছাড়া গতি নেই।"

এদিন বান্দোয়ানের তৃণমূল প্রার্থী
রাজীবলোচন সোরেনের সমর্থনেও  বান্দোয়ানের বহড়াঘুটু ময়দানে সভা করেন সায়নী।  সেই সভা থেকে সায়নী বলেন, " তৃণমূল থাকলে আজীবন লক্ষ্মীর ভান্ডার থাকবে।" দুটি সভা থেকেই সায়নী রাজ্যের জনমুখী প্রকল্প গুলি তুলে ধরেন। দুটি সভাতেই ভিড় উপচে পড়ে।