ক্রাইম টুকরো খবর ব্লক

দোকানের সামনে থেকে চাষমোড়ে বাইক চুরির অভিযোগ

দোকানের সামনে বাইক রেখে বিপত্তি। বাইক খোয়ালেন এক ব্যবসায়ী । তারপরেই বাইক চুরির অভিযোগে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ করলেন সেই ব্যবসায়ী।
দোকানের সামনে থেকে চাষমোড়ে বাইক চুরির অভিযোগ

 

 

 নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: 

দোকানের সামনে বাইক রেখে  বিপত্তি। বাইক খোয়ালেন  এক ব্যবসায়ী । তারপরেই  বাইক চুরির অভিযোগে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ করলেন সেই ব্যবসায়ী। এই মর্মে বুধবার পুরুলিয়া মফস্বল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পুরুলিয়া শহরের নিমট্যাঁড় এলাকার বাসিন্দা মলয় দত্ত। 

ওই ব্যাক্তি পুলিশকে জানান, চাষ মোড়ে  একটি মার্কেটের দোতলায় তার বাসনের দোকান আছে। অন্যান্য দিনের মতোই বুধবার নিচে বাইকটি রেখে দোকানে ছিলেন তিনি। দুপুরে দেখেন বাইকটি সেই স্থানে নেই। বিভিন্ন জায়গায় খোঁজ করেও  বাইকটির খোঁজ পাওয়া যায়নি। পুলিশ জানায় , অভিযোগের ভিত্তিতে একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ওই এলাকায় থাকা একাধিক সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে।