ক্রাইম ব্লক

বলরামপুরে অবৈধ মদের কারখানা গুঁড়িয়ে দিলো বুলডোজার

অবৈধভাবে মদ চোলাইয়ের সঙ্গে যুক্ত মোট ছয়টি অস্থায়ী কারখানাকে সম্পূর্ণভাবে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তল্লাশি চালিয়ে ৮০ লিটার অবৈধ দেশি মদ উদ্ধার করে বাজোপ্ত করেছে আবগারি দপ্তর।
বলরামপুরে অবৈধ মদের কারখানা গুঁড়িয়ে দিলো বুলডোজার

 


নিজস্ব প্রতিনিধি, বলরামপুর: 

আইনশৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে রমরমিয়ে চলছে অবৈধ মদ তৈরির কারবার। পুলিশ ও আবগারি দপ্তরের লাগাতার নজরদারি এড়াতে প্রত্যন্ত গ্রামগুলিকে বেছে নিচ্ছে দুষ্কৃতীরা। রবিবার  গোপন সূত্রে খবর পেয়ে বলরামপুর থানার জুগিডিহ, কাশিডিহ ও উরমা গ্রামে  বেআইনি মদের কারখানার সন্ধান মিলল। আড়াই হাজার লিটারেরও বেশি মদ তৈরির উপকরণ ঘটনাস্থলেই সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়।

অবৈধভাবে মদ চোলাইয়ের সঙ্গে যুক্ত মোট ছয়টি অস্থায়ী কারখানাকে সম্পূর্ণভাবে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তল্লাশি চালিয়ে  ৮০ লিটার অবৈধ দেশি মদ উদ্ধার করে বাজোপ্ত করেছে আবগারি দপ্তর।


পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকদের মতে, এই অবৈধ কারবারগুলির কারণে গ্রামীণ যুবসমাজ বিপন্ন হচ্ছিল এবং এলাকার আইনশৃঙ্খলাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।