স্বাস্থ্য অন্যান্য শহর

গরমে রক্ত সংকট মেটাতে মানবিক উদ্যোগ তরুণ সমিতির

ক্লাব সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালে রক্তের ঘাটতি বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়। শিবিরে মোট প্রায় ৪০ জন রক্তদান করেন।
গরমে রক্ত সংকট মেটাতে মানবিক উদ্যোগ তরুণ সমিতির

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

নববর্ষের দিন আয়োজিত হল একটি রক্তদান শিবির পুরুলিয়া শহরে হুচুক পাড়ার তরুণ সমিতি ক্লাবের উদ্যোগে। ক্লাব সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালে রক্তের ঘাটতি বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়। শিবিরে মোট প্রায় ৪০ জন রক্তদান করেন।

কমিটির সদস্য সুধাংশু ঘোষাল জানান, প্রতি বছর ২৬ জানুয়ারির পাশাপাশি বিভিন্ন সময়ে এমন সামাজিক কর্মসূচি তারা করে থাকেন। তবে এবারে গরমের সময় রক্তের অভাবের কথা মাথায় রেখে বিশেষভাবে এই শিবিরের আয়োজন করা হয়।
ভোটের মরসুমে যখন নানা রাজনৈতিক কর্মসূচি চলেছে, সেই সময় এই ধরনের মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।  শিবিরে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন  কাউন্সিলর বিভাস রঞ্জন দাস এবং ক্লাবের সেক্রেটারি অমিত রেওয়ানি-সহ অন্যান্য সদস্যরা। রক্তদাতাদের জন্য ডিম, দুধ, কলা দেওয়া হয় এবং সকলের জন্য টিফিন ও দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়।
ক্লাবের পক্ষ থেকে সকলের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে গ্রীষ্মকালে রক্তের অভাব মেটাতে আরও বেশি মানুষ যেন এগিয়ে এসে রক্তদান করেন।