ব্লক ভোটের খবর

আন্তঃরাজ্য নাকা তল্লাশি কেন্দ্র থেকে ফের টাকা উদ্ধার

একটি গাড়ি থেকে নগদ ৫৯ হাজার ৬০০ টাকা উদ্ধার করল স্পেশাল সার্ভিলেন্স টিম
আন্তঃরাজ্য নাকা তল্লাশি কেন্দ্র থেকে ফের টাকা উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:


ফের আন্তঃরাজ্য নাকা তল্লাশি কেন্দ্র থেকে একটি গাড়ি থেকে নগদ ৫৯ হাজার ৬০০ টাকা উদ্ধার করল স্পেশাল সার্ভিলেন্স টিম। রবিবার সন্ধ্যায়  বান্দোয়ান থানার ধবনি নাকা কেন্দ্র থেকে এই টাকা উদ্ধার করা হয়।

জানা গিয়েছে এদিন একটি গাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে পুরুলিয়ার বাঘমুন্ডি দিকে যাচ্ছিল। গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর সময় ওই নগদ অর্থ উদ্ধার করা হয়। গাড়িতে থাকা ব্যক্তি ওই টাকার বৈধ নথি দেখাতে না পারায় ,তা বাজেয়াপ্ত করা হয়।