রাজনীতি ব্লক ভোটের খবর

মানবাজার বিধানসভায় তৃণমূলের ইস্তাহারে চমক দিলেন সন্ধ্যারানি

গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে হাতিয়ার করেই ভোটের লড়াইয়ে এগোতে চাইছে শাসকদল।
মানবাজার বিধানসভায় তৃণমূলের ইস্তাহারে চমক দিলেন সন্ধ্যারানি

 


নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

নির্বাচনী প্রচারে নতুন করে চমক যোগ করলেন  মানবাজারের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু। তার প্রকাশিত ইস্তাহারে একাধিক জনমুখী প্রতিশ্রুতি উঠে এসেছে।
সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিষেবায়। এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকে আধুনিকীকরণের আশ্বাস দিয়েছেন তিনি। চিকিৎসক, পরিকাঠামো ও পরিষেবার ঘাটতি মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন। এতে স্পষ্ট, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে হাতিয়ার করেই ভোটের লড়াইয়ে এগোতে চাইছে শাসকদল।

এছাড়াও দীর্ঘদিন বন্ধ থাকা আদিবাসী ছাত্রাবাসগুলি পুনরায় চালু করার উদ্যোগের কথা জানানো হয়েছে ইস্তাহারে। এই ঘোষণা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এলাকায় আদিবাসী ভোট বড় ফ্যাক্টর। শিক্ষা ও আবাসনের মতো ইস্যুকে সামনে এনে সেই ভোটব্যাঙ্ককে আরও শক্ত করতে চাইছে তৃণমূল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।