নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বরাবাজারে। ঘটনায় নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করল বরাবাজার থানার পুলিশ। পুলিশ জানায় , ধৃতের নাম গণেশ মণ্ডল। তার বাড়ি বরাবাজার থানার বামুনডিহা গ্রামে। ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অন্যদিকে নির্যাতিতা নাবালিকাকে একটি সরকারি হোমে পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে , ওই নাবালিকাকে ভুল বুঝিয়ে ফুসলিয়ে দু'বার অপহরণ করেছিল অভিযুক্ত যুবক। এই মর্মে দু'বার থানায় অপহরণের মামলা রুজু হয়। পরে পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে । পাশাপশি গ্রেফতার করা হয় ওই যুবককে । শুক্রবার নাবালিকার মা ফের বরাবাজার থানার দ্বারস্থ হন। তিনি পুলিশকে জানিয়েছেন ভুল বুঝিয়ে তার মেয়ের সঙ্গে গোপনে মেলামেশা করার ফলে ওই নাবালিকা বর্তমানে ৫ মাসের গর্ভবতী। পুলিশ অভিযোগ ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।