নিজস্ব প্রতিনিধি, আড়শা:
বাড়ি থেকে বেরিয়ে হাপিশ নাবালিকা। অপহরণের অভিযোগ দায়ের করলেন বাবা । শনিবার আড়শা থানায় নাবালিকার বাবা লিখিত অভিযোগে জানান , সাতদিন আগে তাঁর মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ খবর নিয়েও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। তিনি দাবি করেন, গ্রামের এক যুবক তাকে জোর করে কোথাও নিয়ে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।