নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান :
বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হল এক যুবক। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, বান্দোয়ান -বরাবাজার রাজ্য সড়কের উপর মধুপুর গ্রামের অদূরে। পুলিশ জানায়, আহত যুবকের নাম মিঠুন মাহাতো। তার বাড়ি বান্দোয়ান থানার কাঁসবহাল গ্রামে।
জানা গিয়েছে, এদিন নিয়ন্ত্রণ হারিয়ে মধুপুর গ্রামের অদূরে বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই যুবক। পরে স্থানীয় মানুষজনের সহযোগিতায় পুলিশ তাঁকে উদ্ধার করে বান্দোয়ান গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।