শহর ভোটের খবর

পুরুলিয়ায় শুরু হয়ে গেলো ভোট, বাড়িতে বসেই ভোট কাদের জন্য?

পুরুলিয়া জেলায় আজ ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট পাঁচ দিন ধরে এই ভোট প্রক্রিয়া চলবে।
পুরুলিয়ায় শুরু হয়ে গেলো ভোট, বাড়িতে বসেই ভোট কাদের জন্য?

 


সুইটি চন্দ্র , পুরুলিয়া:


পুরুলিয়ায় শুরু হলো বিশেষ ধরনের ভোট। ‘হোম ভোটিং’। পুরুলিয়া জেলায় আজ ১৪ এপ্রিল চৈত্র সংক্রান্তি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট পাঁচ দিন ধরে এই ভোট প্রক্রিয়া চলবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,  ৫,৫৮৮ জন ভোটার বাড়িতে বসেই ভোট দেওয়ার জন্য তালিকাভুক্ত। মূলত ৮৫ বছরের বেশি বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।প্রতিদিন সকাল ৯টা থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত ভোট নেওয়া হবে।
জেলাশাসক সুধীর কোন্থম সাংবাদিক সম্মেলনে জানান, “যেভাবে সাধারণ বুথে ভোটগ্রহণ হয়, ঠিক সেই প্রক্রিয়া মেনেই হোম ভোটিং হবে। সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখা হবে।”

হোম ভোটিং ঘিরেও নিরাপত্তা বলয়।প্রতিটি টিমে থাকছেন ২ জন পোলিং অফিসার,একজন ভিডিওগ্রাফার।  থাকছেন একজন মাইক্রো অবজারভার, নিরাপত্তায় থাকছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ৪ জন জওয়ান,সঙ্গে থাকছেন বুথ লেভেল অফিসার। ভিডিওগ্রাফার পুরো প্রক্রিয়া রেকর্ড করছেন।