নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
শিয়ালের হামলায় জখম হয়ে মৃত্যু হল এক ময়ূরের। ঝালদার খামার এলাকার ঘটনা। শনিবার সকালে ঝালদা রেঞ্জের বন কর্মীরা জঙ্গলে টহল দেওয়ার সময় দেখেন একটি শিয়াল একটি ময়ূরকে কামড়ে বসে আছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বনকর্মীরা ময়ূরটিকে উদ্ধার করে ঝালদা রেঞ্জ কার্যালয়ে চিকিৎসার জন্য নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। পরে বিধি মেনে ময়নাতদন্তের পর তাকে পুড়িয়ে দেওয়া হয়।