ক্রাইম ব্লক

মাকে পিটিয়ে খু*নের অভিযোগ, বাবার বিরুদ্ধে বোরো থানায় ছেলে

মাকে পিটিয়ে খুন করার অভিযোগে বাবার বিরুদ্ধে বোরো থানায় লিখিত অভিযোগ দায়ের করল তার ছেলে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
মাকে পিটিয়ে খু*নের অভিযোগ, বাবার বিরুদ্ধে বোরো থানায় ছেলে

নিজস্ব প্রতিনিধি, বোরো:

মাকে পিটিয়ে খুন করার অভিযোগে বাবার বিরুদ্ধে বোরো থানায় লিখিত অভিযোগ দায়ের করল তার ছেলে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বোরো থানার জানিপুর গ্রামের বাসিন্দা  আরতি সিং (৩৮) এর বাড়ি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় । পরে তাকে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় অভিযোগের তীর উঠেছিল তার স্বামীর বিরুদ্ধে। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে স্বামী বাবলু সিং লাঠি দিয়ে স্ত্রী আরতি সিংকে পিটিয়ে মেরে ফেলেছেন । তারপরেই তার ছেলে জগদীশ সিং বোরো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।