নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করল নিতুড়িয়া থানার পুলিশ। সোমবার,নিতুড়িয়া -আমডাঙ্গা রাস্তার উপর পাথরডিহা এলাকা থেকে ট্রাক্টরটিকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় পুলিশের একটি দল টহল দেওয়ার সময় ট্রাক্টরটিকে আটক করা হয়। পুলিশ দেখে ট্রাক্টরের চালক পালিয়ে যায়। তারপরেই আটক করা হয় ট্রাক্টরটিকে। ট্রাক্টরটিতে ১০০ সিএফটি বালি ছিল বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পলাতক চালক ও মালিকের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে নিতুড়িয়া থানার পুলিশ।