সাধারণ খবর শহর

পুরুলিয়া স্টেশনের যাত্রীদের জন্য জরুরি খবর, মে মাসে বেশ কয়েকটি ট্রেনের রুট বদল

আগামী মে মাসে পুরুলিয়া রেলওয়ে স্টেশনের উপর দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এর ফলে আগামী মাসে পুরুলিয়া থেকে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক রুট বদলের সম্মুখীন হতে হবে।
পুরুলিয়া স্টেশনের যাত্রীদের জন্য জরুরি খবর, মে মাসে বেশ কয়েকটি ট্রেনের রুট বদল

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

উত্তর রেলওয়ের লখনউ (চারবাগ) ডিভিশনে বিশেষ কাজের জন্য আগামী মে মাসে পুরুলিয়া রেলওয়ে স্টেশনের উপর দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এর ফলে আগামী মাসে পুরুলিয়া থেকে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক রুট বদলের সম্মুখীন হতে হবে।
রেল কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিবর্তিত রুটে চলাচলকারী ট্রেনগুলির বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

শালিমার-গোরক্ষপুর এক্সপ্রেস (১৫০২১): আগামী ১২, ১৯ এবং ২৬ মে এই ট্রেনটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-বারাণসী-বারাণসী সিটি-আউঁড়িহার রুটে ঘুরিয়ে দেওয়া হবে।

গোরক্ষপুর-শালিমার এক্সপ্রেস (১৫০২২): আগামী ১৮ এবং ২৫ মে ট্রেনটি আউঁড়িহার-বারাণসী সিটি-বারাণসী-পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রুটে যাতায়াত করবে।

টাটানগর-অমৃতসর এক্সপ্রেস (১৮১০৩): আগামী ৪, ৬, ১১, ১৩, ১৮, ২০ এবং ২৫ মে এই ট্রেনটি জাফরবাদ- সুলতানপুর-লখনউ রুটে চলবে।

পুরুলিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস (১৪০২১): আগামী ৮, ১৫ এবং ২২ মে এই ট্রেনটি লখনউ- সুলতানপুর- জাফরবাদ রুটে ঘুরিয়ে দেওয়া হবে।

যাত্রীদের এই অনাকাঙ্ক্ষিত ও সাময়িক অসুবিধার জন্য রেলওয়ের তরফ থেকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করা হয়েছে। যাত্রীদের যাত্রা শুরুর আগে ট্রেনের পরিবর্তিত রুট সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।