সাধারণ খবর লাইফস্টাইল শহর

কম খরচে বহুদূর যেতে চান? পুরুলিয়ায় বিশেষ সুযোগ

গাড়িখানা জল ট্যাঙ্কির পাশে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শোরুমটির উদ্বোধন সম্পন্ন হয়। এই অত্যাধুনিক শোরুমে এখন থেকে মিলবে জনপ্রিয় ওপজো কোম্পানির বিভিন্ন মডেলের আধুনিক ইলেকট্রিক স্কুটি ।
কম খরচে বহুদূর যেতে চান? পুরুলিয়ায় বিশেষ সুযোগ

 


সুইটি চন্দ্র, পুরুলিয়া

পরিবেশবান্ধব বৈদ্যুতিন গাড়ির বাজারে পুরুলিয়ার মানুষের জন্য সুখবর নিয়ে এল নতুন শোরুম ‘রুদ্র ইভি ট্রেডার্স’ । সম্প্রতি গাড়িখানা জল ট্যাঙ্কির পাশে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শোরুমটির উদ্বোধন সম্পন্ন হয়। এই অত্যাধুনিক শোরুমে এখন থেকে মিলবে জনপ্রিয় ওপজো কোম্পানির বিভিন্ন মডেলের আধুনিক ইলেকট্রিক স্কুটি ।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট  ব্যক্তিবর্গ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

গাড়ির শোরুমের কর্ণধার সত্যব্রত রাজকর্মকার বলেন, "আমাদের কাছে 'ওপজো' কোম্পানির বিভিন্ন মডেল এবং একাধিক আকর্ষণীয় কালারের ভ্যারিয়েন্ট রয়েছে। আমরা পুরুলিয়া জেলার অনুমোদিত ডিস্ট্রিবিউটর ও ডিলার। আমাদের গাড়ির প্রধান বৈশিষ্ট্য হলো এর দীর্ঘস্থায়িত্ব এবং উচ্চমানের নির্মাণশৈলী। গাড়ির বডি অত্যন্ত মজবুত পলিকার্বোনেট ফাইবারের তৈরি এবং চেসিস ১৬ এমএম গেজের। বাজারে প্রচলিত অনেক ইভি কিছুদিন চলার পর ক্যাঁচক্যাঁচ বা অপ্রয়োজনীয় আওয়াজ করতে শুরু করে, কিন্তু ওপজো কোম্পানির প্রোডাক্টে গ্রাহকদের এই সমস্যার মুখোমুখি হতে হবে না।"

গাড়ির টেকনিক্যাল দিক ও মাইলেজ সম্পর্কে তিনি জানান, গ্রাহকরা তাঁদের পছন্দমতো লেড-অ্যাসিড অথবা লিথিয়াম উভয় ব্যাটারি অপশনই বেছে নিতে পারবেন। লেড-অ্যাসিড ব্যাটারিতে একবার চার্জে ৬৫ থেকে ৭০ কিমি এবং লিথিয়াম ব্যাটারিতে ৭০ থেকে ৭৫ কিমি পর্যন্ত মাইলেজ পাওয়া যাবে। শোরুমে বর্তমানে প্রায় ১০টি ভিন্ন মডেল এবং বিভিন্ন রঙের সমাহার রয়েছে

গ্রাহক সুরক্ষার কথা মাথায় রেখে তিনি আশ্বস্ত করেছেন যে, ওয়ারেন্টি এর মধ্যে কোম্পানির কোনো ত্রুটি থাকলে গাড়ি পরিবর্তনের সুব্যবস্থাও রয়েছে। এছাড়া সমস্ত ধরনের পার্টস এবং নির্ভরযোগ্য সার্ভিসিংয়ের সম্পূর্ণ সুবিধা শোরুমেই উপলব্ধ।

উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। ক্যাশ বা নগদে গাড়ি কিনলে থাকছে আকর্ষণীয় ক্যাশ ডিসকাউন্ট, পাশাপাশি ফাইন্যান্সের সুব্যবস্থা এবং প্রতিটি ক্রয়ের ওপর বিশেষ উপহারের ঘোষণা করা হয়েছে।

বর্তমান জ্বালানির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং পরিবেশ দূষণের যুগে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা দিন দিন আকাশছোঁয়া। পুরুলিয়া জেলার মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে উন্নতমানের পরিবেশবান্ধব গাড়ি পৌঁছে দিতে ‘রুদ্র ইভি ট্রেডার্স’-এর এই উদ্যোগ নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ  পদক্ষেপ। যারা সাশ্রয়ী যাতায়াত এবং উন্নত মাইলেজ খুঁজছেন, তাঁদের জন্য এই নতুন শোরুমটি এক দারুণ গন্তব্য হয়ে উঠবে।