ক্রাইম শহর

বাসস্ট্যান্ডে বচসা থেকে ছুরি নিয়ে হামলা, আহত ৪, আশঙ্কাজনক ১

সামান্য বচসাকে কেন্দ্র করে ছুরি নিয়ে হামলা। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাসস্ট্যান্ডে বচসা থেকে ছুরি নিয়ে হামলা, আহত ৪, আশঙ্কাজনক ১

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

হঠাৎই রক্তক্ষয়ী ঘটনার সৃষ্টি হলো  পুরুলিয়া বাসস্ট্যান্ড এলাকায়। সামান্য বচসাকে কেন্দ্র করে ছুরি নিয়ে হামলা।মঙ্গলবার বিকেলের এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কথা কাটাকাটির জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে দুই পক্ষের মধ্যে । এরপরই ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
এই হামলায়  মোট চারজন আহত হন। তাঁদের মধ্যে এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আহত ব্যক্তি গঙ্গাধর বলেন,“হঠাৎ করেই ওরা আমাদের ওপর হামলা চালায়। প্রথমে কথা কাটাকাটি হচ্ছিল, তারপরই ছুরি নিয়ে আক্রমণ করে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব হয়ে যায়।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
আহতদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কী কারণে এই হামলা এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।