নিজস্ব প্রতিনিধি,কেন্দা :
বাড়ি থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ ।কেন্দা থানার কোনাপাড়া গ্রামের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । পুলিশ জানায়, মৃতা মহিলার নাম কাজলা মাহাতো (৩৩)। তাঁর বাড়ি কোনাপাড়া গ্রামেই।
বুধবার সকালে বাড়ির মধ্যে ওই মহিলাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন বাড়ির লোকজন। খবর দেওয়া হয় কেন্দা থানায়।ফলে তাঁকে উদ্ধার করে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কেন্দা থানার পুলিশ।