ক্রাইম ব্লক

আদ্রায় দরজা ভেঙে বিউটি পার্লারে চুরি

নিজেদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতে এবার বিউটি পার্লারে চোরের হানা! দরজা ভেঙে বিউটি পার্লারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল আদ্রা রেল শহরে।
আদ্রায় দরজা ভেঙে বিউটি পার্লারে চুরি

 

নিজস্ব প্রতিনিধি, আদ্রা:

নিজেদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতে এবার বিউটি পার্লারে চোরের হানা! দরজা ভেঙে বিউটি পার্লারে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল  আদ্রা রেল শহরে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আদ্রার ফিতা মোড়ে। বুধবার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে আদ্রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পার্লারের  মালিক সীতা কুমারী।

পুলিশকে তিনি জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় তিনি পার্লারটি বন্ধ করে শ্বশুর বাড়ি যান। বুধবার সকালে এসে দেখেন দোকানের একটি দরজা খোলা রয়েছে। এবং সেখানে থাকা নগদ টাকা সহ বিপুল পরিমাণ সামগ্রী চুরি হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।