নিজস্ব প্রতিনিধি,পাড়া:
বিধানসভা ভোটের আগে আবার শক্তিবৃদ্ধি তৃণমূলের । মঙ্গলবার সন্ধ্যায়,পাড়া বিধানসভায় কংগ্রেস ও সিপিএম ছেড়ে মোট ১৮৫ টি পরিবার তৃনমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী মানিক চন্দ্র বাউরি। পাড়া তৃণমূল পার্টি অফিসে এই যোগদান পর্ব হয় ।