স্বাস্থ্য ব্লক

বিতর্কের মাঝেই শনিবার নতুন রূপে খুলছে আঁকরো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র

ব্লকের একাংশের অভিযোগ ছিল, আঁকরো নয়, হাসপাতালটি গড়ে তোলা হোক জামতোড়িয়া এলাকায়। সেই নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েনও চলে। তা সত্ত্বেও শেষ পর্যন্ত আঁকরোতেই তৈরি হয় স্বাস্থ্যকেন্দ্রটি।
বিতর্কের মাঝেই শনিবার নতুন রূপে খুলছে আঁকরো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র

 

নিজস্ব প্রতিনিধি, বোরো:

অবশেষে বিতর্কের মাঝেই মানবাজার ২ নম্বর ব্লকের আঁকরো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্যের মন্ত্রী নদীয়ারচাঁদ বাউরি, জেলার আট বিজেপি বিধায়ক, জেলাশাসক সুধীর কোন্তম, জেলা পুলিশ সুপার কুমার শানি রাজ সহ জেলার বিশিষ্ট ব্যক্তিত্বদের। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। যদিও প্রথম থেকেই আঁকরোতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠায় আপত্তি ছিল।
ব্লকের একাংশের অভিযোগ ছিল, আঁকরো নয়, হাসপাতালটি গড়ে তোলা হোক জামতোড়িয়া এলাকায়। সেই নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েনও চলে। তা সত্ত্বেও শেষ পর্যন্ত আঁকরোতেই তৈরি হয় স্বাস্থ্যকেন্দ্রটি। হাসপাতালটি চালু হলে আঁকরো সহ আশপাশের একাধিক গ্রামের মানুষ উপকৃত হবেন বলে আশা। এতদিন ছোটখাটো চিকিৎসার জন্যও তাঁদের দূরে যেতে হত। এবার হাতের কাছেই মিলবে প্রাথমিক চিকিৎসা পরিষেবা।
প্রশাসন সূত্রে খবর, উদ্বোধনের পর থেকেই ধাপে ধাপে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ করে পরিষেবা চালু করা হবে।