সাধারণ খবর শহর

নতুন শিল্পনীতি ঘিরে রাজ্য সরকারের পাশে পুরুলিয়া স্থিত রাইস মিল মালিকরা, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির আশায় বার্তা

সংগঠনের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার বাসিন্দা মনোজ কুমার ফোগলার স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়েছে, নতুন শিল্পনীতি রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং বৃহৎ শিল্পক্ষেত্রে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করবে।
নতুন শিল্পনীতি ঘিরে রাজ্য সরকারের পাশে পুরুলিয়া স্থিত রাইস মিল মালিকরা, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির আশায় বার্তা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাজ্যের নতুন শিল্পনীতি ‘ওয়েস্ট বেঙ্গল ইনসেনটিভ অ্যান্ড প্রোমোশন পলিসি ২০২৬’-কে স্বাগত জানাল পশ্চিমবঙ্গ রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন। এই নীতি প্রণয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের তরফে একটি বার্তা প্রকাশ করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার বাসিন্দা মনোজ কুমার ফোগলার স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়েছে, নতুন শিল্পনীতি রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং বৃহৎ শিল্পক্ষেত্রে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করবে। শিল্পবান্ধব এই উদ্যোগের ফলে রাজ্যে নতুন বিনিয়োগ আসার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে আশাবাদী ওয়েস্ট বেঙ্গল রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন।

তাদের মতে, নতুন নীতি রাজ্যের শিল্প পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে সামগ্রিক অর্থনৈতিক বিকাশের পথও প্রশস্ত করবে। এই নীতির সফল বাস্তবায়নে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে রাইস মিল মালিকদের সংগঠন।

৬ নভেম্বর প্রকাশিত ওই বার্তায় রাজ্যের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে সক্রিয়ভাবে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে সংগঠনটি।