উৎসবের আলোয় ক্রাইম শহর

হাসপাতাল-নার্সিং হোমের ১০০ মিটারের মধ্যে বাজি ফাটালেই আইনি পদক্ষেপ, বিশেষ বাহিনী নামাচ্ছে পুরুলিয়া পুলিশ

নিষেধাজ্ঞা কার্যকর করতে কালীপুজোর সময় হাসপাতাল ও নার্সিং হোমগুলির সামনে বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। নজরদারিও চালানো হবে। শুধু হাসপাতাল চত্বরেই নয়, বাজি ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট সময় ও নিরাপত্তাবিধি মেনে চলার আবেদন জানিয়েছে পুলিশ।
হাসপাতাল-নার্সিং হোমের ১০০ মিটারের মধ্যে বাজি ফাটালেই আইনি পদক্ষেপ, বিশেষ বাহিনী নামাচ্ছে পুরুলিয়া পুলিশ

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজির দাপট রুখতে আগেভাগেই সতর্কবার্তা দিল পুরুলিয়া জেলা পুলিশ। বিশেষ করে হাসপাতাল, নার্সিং হোম ও স্বাস্থ্যকেন্দ্রের আশপাশে বাজি ফাটানো নিয়ে কড়া অবস্থানের কথা জানানো হয়েছে। পুলিশের স্পষ্ট বার্তা, স্বাস্থ্যকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে বাজি ফাটানো সম্পূর্ণ বেআইনি। নিয়ম ভাঙলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, হাসপাতাল, নার্সিং হোম ও স্বাস্থ্যকেন্দ্রের চারপাশের ১০০ মিটার ব্যাসার্ধের এলাকা ‘সাইলেন্স জোন’ হিসেবে চিহ্নিত। সেখানে শব্দবাজি-সহ কোনও ধরনের বাজি ফাটানো যাবে না। কারণ, চিকিৎসাধীন রোগীদের কাছে শব্দবাজির আওয়াজ গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

এই নিষেধাজ্ঞা কার্যকর করতে কালীপুজোর সময় হাসপাতাল ও নার্সিং হোমগুলির সামনে বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। নজরদারিও চালানো হবে। শুধু হাসপাতাল চত্বরেই নয়, বাজি ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট সময় ও নিরাপত্তাবিধি মেনে চলার আবেদন জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের আবেদন, উৎসবের আনন্দে যেন অসুস্থ মানুষের সমস্যা না বাড়ে। পুলিশের বার্তা, “আপনার আনন্দ যেন অন্যের দুঃখের কারণ না হয়।” একই সঙ্গে আইন মেনে চলার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়েছে।