নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আগস্টের শুরুতেও বিক্ষিপ্ত বৃষ্টি সম্বল পুরুলিয়ার। কৃষি দফতরের দেওয়া হিসেব অনুযায়ী, ১০ আগস্ট পুরুলিয়া জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ৩.৪৫ মিলিমিটার। জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মানবাজারে—২৫.২ মিমি। এছাড়া পাড়ায় ৮.৮ মিমি, বাঘমুন্ডিতে ৫ মিমি, বলরামপুরে ৩.৩ মিমি এবং পুঞ্চায় ১.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
ঝালদায় বৃষ্টি হয়েছে ০.৮ মিমি। জয়পুর, হাতোয়াড়া, বরাবাজার, নিতুড়িয়া, সাঁতুড়ি, হুড়া ও কাশিপুরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।
এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কম থাকলেও জেলার বিভিন্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় ছিল। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত আবহাওয়া এমনই অস্বস্তিদায়ক থাকবে।