বিনোদন ব্লক ভোটের খবর

বড়সড় ধাক্কা, একসঙ্গে বিজেপিতে যোগ দিল ১০০ পরিবার

বলরামপুর বিধানসভার সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের বালিগাড়া বুথ থেকে প্রায় ১০০টি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।
বড়সড় ধাক্কা, একসঙ্গে বিজেপিতে যোগ দিল ১০০ পরিবার

 

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

দলবদল আর ফুলবদল থামছেই না বলরামপুরে। সোমবার বলরামপুরে ছিলো অভিষেকের জনসভা। ঠিক তার আগের দিন পুরুলিয়া সাংসদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বলরামপুর বিধানসভার সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের বালিগাড়া বুথ থেকে প্রায় ১০০টি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস  ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।
এই দলবদলের নেতৃত্বে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তপন মাহাতো। তাঁর সঙ্গে এতসংখ্যক পরিবারের একযোগে দল পরিবর্তন করাকে রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছে।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাত, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার ইনচার্জ ও পুরুলিয়া জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিবেক রাঙ্গা এবং বলরামপুর বিধানসভার প্রার্থী জলধর মাহাতো। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
বিজেপি নেতৃত্বের দাবি, এই যোগদান প্রমাণ করছে যে গ্রামাঞ্চলেও শাসক দলের প্রতি মানুষের আস্থা কমছে এবং বিকল্প হিসেবে বিজেপির দিকে ঝুঁকছে সাধারণ মানুষ।