নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল বুথের ১০০ মিটারের মধ্যে কোনো দলের কর্মী সমর্থক প্রবেশ করতে পারবে না। সেই নির্দেশকে অমান্য করে বিজেপি কর্মী সমর্থকদের বুথের ১০০ মিটারের ভিতরে থাকতে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এমন অভিযোগ তুলল তৃণমূল। ভোটের দিন বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বলরামপুর বিধানসভার কেরোয়া গ্রাম পঞ্চায়েতের ১৮৭ নং বুথে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিষয়টি নজরে আনলেও, কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা।