নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
নির্বাচনের আগে বেআইনি চোলাই মদের বিরুদ্ধে ফের অভিযান চালাল আবগারি দফতর। মঙ্গলবার সকালে বলরামপুর আবগারি দফতর, এফএসটি ও বলরামপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে ঘাটবেড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২৪০ লিটার মদ তৈরির উপকরণ ও ২০ লিটার চোলাই সহ মদ তৈরির কাজে ব্যবহৃত চারটি অ্যালুমিনিয়ামের হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়। আবগারি দফতরের এক আধিকারিক জানান ,এলাকায় বেআইনি মদ তৈরির বিরুদ্ধে অভিযান চলবে।