শুভদীপ মাহাত, পুরুলিয়া:
মাত্র ১৫ শতাংশ পোলিং। ২ ঘন্টায়। ভিলেন ইভিএম। বান্দোয়ান থেকে এসেছে ইভিএম খারাপ থাকার অভিযোগ। তৃণমূল প্রার্থী রাজীব লোচন সোরেন বলেন, এখানে তিন চারটা ইভিএম মেশিন খারাপ হয়ে গিয়েছিল। সেগুলো ঠিক করা হয়েছে আর কোন সমস্যা নেই এখনও পর্যন্ত।
বান্দোয়ানের সিপিআইএম প্রার্থী রথু সিং বলেন , বান্দোয়ান গার্লস স্কুলে একটি ইভিএম মেশিন খারাপ হয়েছিল। সেটি ঠিক করে দেওয়া হয়েছে।
বান্দোয়ানের বিজেপি প্রার্থী লবসেন বাস্কের মোবাইল ব্যস্ত। তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
পাড়া বিধানসভার বিজেপি প্রার্থী নদিয়ার চাঁদ বাউরি বলেন, ভোট শান্তিপূর্ণ ভাবে চলছে, কিছু ইভিএম মেশিন খারাপ হয়েছিল সেগুলো ঠিক করা হয়েছে।
তৃণমূল প্রার্থী মানিক বাউরির কথায়, এখানে কোন ইভিএম মেশিন খারাপ হয়নি। ভোট শান্তিপূর্ণ চলছে। কোন রকম ঝামেলা হয়নি।