রাজনীতি ক্রাইম শহর ভোটের খবর

তৃণমূলে তৃণমূলে মারামারি, ঝরল র*ক্ত, অগ্নিগর্ভ পুরুলিয়া

ভোটের দিন পুরুলিয়া শহরে প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। মারামারিতে ঝরল রক্ত।
তৃণমূলে তৃণমূলে মারামারি, ঝরল র*ক্ত, অগ্নিগর্ভ পুরুলিয়া

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ভোটের দিন পুরুলিয়া শহরে প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব।  বৃহস্পতিবার ১৫ নম্বর ওয়ার্ডের ডাক্তারডাঙা এলাকায় তৃণমূল কংগ্রেস-এর কর্মী-সমর্থকদের উদ্যোগে একটি ক্যাম্প করা হয়েছিল। সেখানে পথচলতি সাধারণ মানুষদের জল বিতরণ করা হচ্ছিল।
অভিযোগ, হঠাৎ করেই ক্যাম্পে হাজির হন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রুকাইয়া খাতুনের স্বামী আসলাম শের ওরফে রাজেশ এবং তাঁর অনুগামীরা। ক্যাম্প করা নিয়ে বচসা বাধে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতিতে গড়ায়। এই ঘটনায় হামলার শিকার হন পুরুলিয়া টাউন তৃণমূলের সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল।

আহত জাবেদ ইকবালকে দ্রুত পুরুলিয়া শহরের দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ভর্তি করেন। ভোটের দিন শাসকদলের এই অন্তর্কলহ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।